‘দলীয় চিকিৎসকদের সুবিধা দিতেই সরকারি হাসপাতালে প্রাইভেট প্র্যাকটিসের উদ্যোগ সরকারের’
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৩-২৮ ১৫:৪১:১৭
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দলীয় চিকিৎসকদের অতিরিক্ত সুযোগ-সুবিধা দিতেই সরকারি হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের উদ্যোগ নিয়েছে সরকার।
এই উদ্যোগে রোগীদের কোনো লাভ হবে না বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (২৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবে ড্যাবের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় খন্দকার মোশাররফ বলেন, এমনিতে সাধারণ রোগীরা সরকারি হাসপাতালে চিকিৎসা পায় না, এখন আরও পাবে না। শুধু স্বাস্থ্য খাতেই নয়, সব খাতে বিপর্যয় তৈরি করেছে ক্ষমতাসীন দলরা।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যেরও দাম বেড়েছে। দুর্নীতি, ব্যাংক লুট করে দেশের অর্থনীতি ধ্বংস করেছে আওয়ামী সিন্ডিকেট।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














