পূবালী ব্যাংকের ইসলামী ব্যাংকিং উইন্ডো ব্যবস্থাপকদের সম্মেলন
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৩-২৮ ১৬:২৬:৪৯
পূবালী ব্যাংক লিমিটেড এর ইসলামী ব্যাংকিং উইন্ডো ব্যবস্থাপকদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ের ক্রেডিট কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা। সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামিক ব্যাংকিং উইং প্রধান ও মহাব্যবস্থাপক দেওয়ান জামিল মাসুদ।
এসময় অন্যান্যের মধ্যে ব্যাংকের চিফ টেকনিক্যাল অফিসার ও মহাব্যবস্থাপক জাভেদ হাসান; সফট্ওয়্যার ডেভেলপমেন্ট ডিভিশন প্রধান ও মহাব্যবস্থাপক ইন্দ্র মোহন সূত্রধর এবং সফট্ওয়্যার ডেভেলপমেন্ট ডিভিশনের মহাব্যবস্থাপক আজুবা খন্দকার উপস্থিত ছিলেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














