দশ টাকায় চাল-ডাল-তেল-মুরগী-মাছ পেল ৫শ পরিবার
প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৩-২৮ ১৯:৫২:৩৩
খাগড়াছড়ি গুইমারা রিজিয়নের আয়োজনে ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে দুর্গম এলাকার ৫ শতাধিক হত-দরিদ্র পরিবার মাত্র দশ টাকায় পেল নিত্যপ্রয়োজনীয় বাজার।
দশ টাকার সুপার শপের মধ্যে ছিল আটা, সুজি, তেল, চাল, ডাল, নুডুলস, মাছ, মুরগি, চিনি, পেয়াজ, লবনসহ সবজি বাজার।
মঙ্গলবার (২৮ মার্চ) সকালে গুইমারা সরকারি কলেজ মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা।সকাল দশটা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলে দশ টাকার এ সুপার শপ।
এ সময় তিনি বলেন, পাহাড়ে স্থিতিশীলতা, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখাতে ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন গুইমারা রিজিয়ন বিভিন্ন আভিযানিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পালন করে আসছে। এ ধারা অব্যাহত থাকবে।
এ সময় অন্যান্যের মধ্যে রিজিয়নের পদস্থ কর্মকর্তাবৃন্দ ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













