দ্রব্যমূল্য কমছে, আরও কমবে: কাদের

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৩-২৯ ১৪:০২:১০


সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দ্রব্যমূল্য কমছে, আস্তে আস্তে আরও কমবে। এ ঊর্ধ্বগতি সারা দুনিয়ায়। এটা শুধু বাংলাদেশে নয়।

তিনি বলেন, দেখুন ফ্রান্স, জার্মানির কী অবস্থা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর সারাবিশ্বে দ্রব্যমূল্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

বুধবার (২৯ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সারাবিশ্বের মতো বাংলাদেশেও দ্রব্যমূল্য বেড়েছে, তা সত্ত্বেও আমরা অনেকের চেয়ে ভালো আছি।

এম জি