‘ঈদ হস্তশিল্প মেলা-২০২৩’ উদ্বোধন করলেন হাফিজুর রহমান খান

আপডেট: ২০২৩-০৩-২৯ ১৪:৩১:২৩


অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ২০০৪ হতে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন বিশেষ শিশুদের নিয়ে কাজ করে আসছে। প্রতিষ্ঠান এর শিক্ষা কার্যক্রম এর একটি অংশ ভোকেশনাল। ১২ ঊর্দ্ধ শিক্ষার্থীদের এই কার্যক্রম এর আওতায় আনা হয়ে থাকে। শিক্ষার্থীরা তাদের প্রতিভাকে ছড়িয়ে দিতে শিখেছে তাদের দক্ষতা দিয়ে। তারই সূত্র ধরে অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রাংগনে আজ উদ্বোধন করা হয় ” ঈদ হস্তশিল্প মেলা-২০২৩” অনুষ্ঠানের উদ্বোধন করেন রানার গ্রুপ অব কোম্পানিজ এরচেয়ারম্যান এবং অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব হাফিজুর রহমান খান।

উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান এর চেয়ারপারসন ডাঃ রওনাক হাফিজ, কোষাধ্যক্ষ ডাঃ শারমিন ইয়াসমিন, উপাধ্যক্ষ মরিয়ম মনোয়ারসহ প্রতিষ্ঠানের অভিভাবক মন্ডলী, শিক্ষক ও কর্মকর্তাসহ অনেকে।

মেলা উদ্বোধন শেষে মূল্যবান বক্তব্য রাখেন রানার গ্রুপ অব কোম্পানিজ এর চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান, কোষাধ্যক্ষ ডাঃ শারমিন ইয়াসমিন এবং চেয়ারপারসন ডাঃ রওনাক হাফিজ। এই বিশেষ শিক্ষার্থীদের সাবলম্বী করার জন্য আরও যুগোপযোগী প্রশিক্ষণ এর পরামর্শদান করেন এবং সকলে মেলা পরিদর্শন করে এই বিশেষ শিশুদের প্রতিভার প্রশংসা করেন। মেলার স্টলগুলোতে স্থান করে নিয়েছে শাড়ি, বেডশিট, থ্রি পিস, ওয়ান পিস, টিচিং ম্যাটেরিয়াল, জুয়েলারি, হিজাব পিন, বেবি কাথা, ফতুয়া, পেপার ও পটারী সামগ্রী। মেলা চলবে আগামী ১২ এপ্রিল ২০২৩ পর্যন্ত(শুক্রবার ও শনিবার ব্যতীত)। মেলার সময় সকাল ১০টা হতে দুপুর ৩টা পর্যন্ত।

এনজে