বিএনপি বুঝেছে তাদের পরাজয় নিশ্চিত: তথ্যমন্ত্রী

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৩-২৯ ১৬:৩৮:৪৯


তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের অর্জন ও জনপ্রিয়তা দেখে বিএনপি নিজেরাই বুঝেছে যে নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত। তাই ওয়ান-ইলেভেনের কুশীলব আর বিএনপি একজোট হয়ে দেশকে অস্থিতিশীল করে বিশেষ পরিস্থিতি তৈরি করতে চায়।

বুধবার (২৯ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ওয়ান ইলেভেনের কুশীলবরা আবারও সক্রিয় হয়েছে। তবে নির্বাচনে তাদের কোনো আশা নেই। তারা আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। তবে তাতে কোনো কাজ হবে না। নির্বাচন কমিশনের অধীনেই আগামী নির্বাচন হবে।

প্রয়াত রাষ্ট্রপতিকে স্মরণ করে তথ্যমন্ত্রী বলেন, জিল্লুর রহমান একজন সত্যিকারের রাজনীতিবিদ। সংকটে কীভাবে স্থির থেকে নেতৃত্ব দিতে হয় তা আমরা জি়ল্লুর রহমানের কাছ থেকে আমরা শিখেছি। দলকে ক্ষমতায় নিতে তার অবদান অসামান্য।

এম জি