সাতক্ষীরায় দুই হরিণ শিকারি আটক, ৩০ কেজি মাংস নদীতে
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৩-৩০ ১৯:১৩:২৯
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাতক স্টেশনের সদস্যরা দুই হরিণ শিকারিকে আটক করেছে। এ সময় রান্না করা মাংস জব্দসহ হরিণের চারটি পা, একটি মাথা, তিনটি নৌকা ও ৩০০ মিটার হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৩০ মার্চ)ভোরে বনবিভাগের কোবাতক স্টেশন অফিসার (এসও) ফারুক হোসেনের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনের সাবখালী এলাকায় অভিযান চালিয়ে মালামালগুলো উদ্ধার করে।
আটক ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামের মঈনুদ্দীন শেখ ও মুজিবর গাজী। তবে অভিযানের খবর পেয়ে চারজন সুন্দরবনে পালিয়ে যায়। এ সময় তারা ৩০ কেজি হরিণের মাংস নদীতে ফেলে দেয়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, সুন্দরবনে বন্য প্রাণী হত্যার দায়ে আটক দুই ব্যক্তিকে বন আইনে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।
আই এইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













