আওয়ামী লীগের আজ যৌথ সভা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৪-০১ ১০:০৩:৪৫
যৌথ সভা ডেকেছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদকের সঙ্গে সভাপতিমণ্ডলী ও সম্পাদকমণ্ডলীর সদস্য এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর যৌথ সভা আজ শনিবার (১ এপ্রিল) অনুষ্ঠিত হবে।
সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা বসবে। গতকাল শুক্রবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
আই এইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














