রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪১

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৪-০১ ১১:৪৩:৩৮


রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শনিবার (১ এপ্রিল) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৪৬৯ পিস ইয়াবা, ৫৯ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৩ গ্রাম ৪৫২ পুরিয়া হেরোইন, ১৩ বোতল ফেনসিডিল, ৫০টি নেশাজাতীয় ইনজেকশন ও ২০ লিটার দেশিমদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা দায়ের হয়েছে।

আই এইচ