কাশিমপুর থেকে ফের কেন্দ্রীয় কারাগারে নেওয়া হচ্ছে শামসুজ্জামানকে
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৪-০১ ১৩:১০:৪৫
রাজধানীর রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার প্রথম আলোর সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ফের কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হচ্ছে।
শনিবার (১ এপ্রিল) সকালে একটি প্রিজন ভ্যানে করে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ। এর আগে শুক্রবার দুপুর দেড়টার দিকে সাংবাদিক শামসুজ্জামানকে কেরানীগঞ্জ থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছিল।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ গণমাধ্যমকে জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সাংবাদিক শামসুজ্জামানকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়। রাতে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ ছিলেন। শনিবার সকাল সোয়া ১০টায় তাকে আবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে কেরাণীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হচ্ছে।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে আবার ওই কারাগারে পাঠানো হয়েছে, বলে জানান তিনি।
আই এইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













