আইআইএফসি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৪-০১ ১৪:৫৫:৩২
ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানির (আইআইএফসি) ২৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মার্চ) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আইআইএফসি’র চেয়ারম্যান এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মিসেস শরিফা খান।
সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামাল, সেতু বিভাগের সচিব মোঃ মঞ্জুর হোসেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ হুমায়ুন কবির, আইসিটি বিভাগের সচিব মোঃ শামসুল আরেফিন এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ’র (বেজা) নির্বাহী সদস্য মো. মোহাম্মদ এরফান শরীফ কোম্পানির গ্রাহক সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।
পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত সচিব (এশিয়া, জেইসি এবং এফএন্ডএফ উইং), ইআরডি মোঃ শাহরিয়ার কাদের সিদ্দিকী, এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড’র চেয়ারম্যান গোলাম মাইনুদ্দিন।
আরও উপস্থিত ছিলেন আইআইএফসি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহাবুদ্দিন পাটোয়ারী, নির্বাহী পরিচালক (অর্থ ও মানবসম্পদ) এবং IIFC-এর কোম্পানি সচিব মোঃ জসিম উদ্দিন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














