সীমান্ত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৪-০২ ১২:৩৪:২৮
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় ভারতীয় সীমান্ত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২ এপ্রিল) মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ৮টায় মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত মরদেহটির কোন পরিচয় পাওয়া যায়নি।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, রোববার সকালে সোনাপুর গ্রামের মাঝপাড়া মাঠে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে সংবাদ দেয় মাঠে কর্মরত শ্রমিকরা। পরে সংবাদ পেয়ে ভারতের ১০৫নং মেইন পিলারের কাছে যায় মুজিবনগর থানা পুলিশের একটি দল। সেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্য ওই ব্যক্তি ভারতীয় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তারপরও মরদেহটি শনাক্তের জন্য কাজ করছে পুলিশ।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













