নিখোঁজের এক সপ্তাহ পর দুই শিশু উদ্ধার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৪-০৩ ১৫:০৫:৩১
চট্টগ্রামে নিখোঁজের এক সপ্তাহ পর দুই কন্যা শিশুকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ এপ্রিল) রাতে নগরীর খুলশি ও চাঁন্দগাও এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
সোমবার (৩ এপ্রিল) সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মহাতাব উদ্দিন চৌধুরী এ তথ্য জানান।
পুলিশ জানায়, গত ২৭ মার্চ রাতে নগরীর খুলশী সেগুনবাগান এলাকা থেকে নিখোঁজ হয় ৯ বছর বয়সী জন্নাত। শিশুটিকে লালন-পালন করা সংক্রান্ত দ্বন্দের কারণে সে নিখোঁজ হয় বলে দাবি পুলিশের।
অন্যদিকে গত ২৮ মার্চ মায়ের সাথে রাগারাগি করে নগরীর হালিশহরের বাসা থেকে বেরিয়ে যায় ৮ বছর বয়সী মায়েশা। নিখোঁজের পর এক ব্যক্তি তাকে রাস্তা থেকে নিজের বাসায় নিয়ে রাখেন। মায়েশার নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে ওই ব্যক্তি তাকে থানায় দিয়ে আসেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













