দেড় ঘন্টায় ২৭০ কোটি টাকা লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৪-০৪ ১১:৩৮:১১


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস সূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন প্রথম দেড় ঘন্টায় লেনদেন ছাড়াল ২৭০ কোটি টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২২০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস এবং ‘ডিএস৩০’ সূচক সমান ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৫০ ও ২২০৮ পয়েন্টে

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭০টির,কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬২টি কোম্পানির শেয়ারের।

এসময় ডিএসইতে ২৭০ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এনজে