ইসলামী ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৪-০৪ ১৮:১৫:১২


ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর শরী‘আহ সুপারভাইজরি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ভার্চুয়াল প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।

কমিটির ভাইস চেয়ারম্যান মুফতী ছাঈদ আহমদ ও সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মোঃ আলতাফ হুসাইন সভায় উপস্থিত ছিলেন।

এএ