রাঙামাটিতে বজ্রপাতে যুবকের মৃ্ত্যু
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৩-০৪-০৬ ১২:২৮:২৫
রাঙামাটি রাজস্থলীতে বজ্রপাতে নিক্কন তনচংগ্যা (১৮) নামক এক যুবকের মৃ্ত্যু হয়েছে।
বুধবার (৫ এপ্রিল) রাতে উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের মৈত্রী পাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় কার্বারী (গ্রাম্য) প্রধান শান্ত তনচংগ্যা জানান, সন্ধ্যায় নিক্কন তার বাড়ীর আঙ্গিনায় দাঁড়িয়ে ছিলো। এমন সময় তার মাথার উপর বজ্রপাত হওয়ায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
সে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের মাঘাইন পাড়া এলাকার মুচুল্লাহ তনচংগ্যার ছেলে। সে বর্তমানে রাজস্থলী সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।
এ ব্যাপারে রাজস্থলী থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান, ঘটনা শুনেছি, তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













