চট্টগ্রামে টিসিবির গোডাউনে আগুন
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৪-০৬ ১২:৫৯:০৬
চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যের গোডাউনে আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একটি স্টেশনের দুটি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা ১১টা ১০ মিনিটে থানার বন্দরটিলা এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের (আগ্রাবাদ) কন্ট্রোল রুম অফিসার কফিল উদ্দিন জানান, সকাল সাড়ে ১১টার দিকে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ছুটে যায়৷ এখন আগুন নিয়ন্ত্রণে আছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













