কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৪-০৭ ১৫:০৬:৩২
টাঙ্গাইল কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লাল মিয়া (৩৮) নামে এক আসামির মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লাল মিয়া বাসাইল উপজেলার খাটোরা গ্রামের মৃত নাসিম উদ্দিনের ছেলে সে।
টাঙ্গাইল কারাগারের জেল সুপার মো. মোকলেছুর রহমান জানান, লাল মিয়া অ্যাজমাসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৭টায় তার মৃত্যু হয়। আইনি পক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













