ড. শামসুদ্দিন আহমেদের মায়ের মৃত্যুতে বিএসইসি’র শোক
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৪-০৭ ১৮:০০:৪৪
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদের মাতা মিসেস সামিয়া আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএসইসি।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাক্ষরিত এক শোক বার্তায় গভীর শোক ও সমবেদনা জানায় প্রতিষ্ঠানটি।
শোকবার্তায় বিএসইসির পক্ষ থেকে বলা হয়, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদের মাতা মিসেস সামিয়া আহমেদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বিএসইসির পক্ষ থেকে মৃতের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জ্ঞাপন করছি।
উল্লেখ্য, শুক্রবার (৭ এপ্রিল) গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৩ বছর।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













