রংপুরে প্রধানমন্ত্রীর খাদ্যসামগ্রী বিতরণ
প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৪-০৮ ১৭:৩৬:৪৪
পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে রংপুরে এক হাজার অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনির উদ্যোগে শনিবার (৮ এপ্রিল) সকালে রংপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া। আরও উপস্থিত ছিলেন রংপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আজিজুল ইসলাম মুরাদ, রাজিব হাসান সুমন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আদনান হোসেন, আবু হোসেন, আতিকুর রহমান আতিক, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেরিনুল মর্তুজা মেরিন সাবেক প্রচার সম্পাদক মুখতার এলাহী মুরাদ, কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুসসহ স্থানীয় যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় অস্বচ্ছল ব্যক্তিদের হাতে চালসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী ঈদ উপহার হিসেবে তুলে দেয়া হয়।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













