সর্বোচ্চ পর্যায় থেকে হত্যার নির্দেশ দিলে রাষ্ট্র আর রাষ্ট্র থাকে না: মির্জা ফখরুল
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৪-০৯ ১৪:৪৫:৪৬
সরকার নির্যাতন-নিপীড়ন করে ক্ষমতায় টিকে থাকতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে মানুষ হত্যার নির্দেশ দেয়া হলে, সে রাষ্ট্র আর রাষ্ট্র থাকে না।
রোববার (৯ এপ্রিল) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এ অভিযোগ করেন।
এ সময় তিনি বলেন, সরকার পরিকল্পিতভাবে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। বিনা উস্কানিতে বিরোধী দলের কর্মসূচিতে হামলা করছে ক্ষমতাসীনরা।
এ সময় নানা ইস্যুতে সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, বিএনপির ন্যায়সঙ্গত আন্দোলনে বেশিরভাগ থানায় বাধা দেয়া হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠার কর্মসূচিতে বাধা দিলে পরিস্থিতি জটিল হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














