ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৪৭
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৪-১০ ১০:৫৬:৩৯
রাজধানীতে অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিরশের(ডিএমপি)।
সোমবার (১০ এপ্রিল) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ৯ এপ্রিল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৫৩৪২ পিস ইয়াবা, ৯ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, ৪৭১.৫ গ্রাম হেরোইন, ৭১ বোতল ফেন্সিডিল ও ২০ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা রুজু হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













