গুম-খুন করেই ক্ষমতায় টিকে আছে সরকার: মির্জা ফখরুল

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৪-১২ ১৩:৩৮:৪৮


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুম-খুন করেই ক্ষমতায় টিকে আছে সরকার, সমগ্র দেশ বধ্যভূমিতে পরিণত হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) দুপুরের গুলশানে গুম খুনের শিকার নেতা কর্মীদের পরিবারকে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এমন অভিযোগ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য বিভিন্ন ধরনের কালো আইন প্রণয়ন করছে। তাই এই গণ বিচ্ছিন্ন সরকারকে ক্ষমতা থেকে সরাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

এ সময় মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচন সামনে রেখে বিভিন্ন কালাকানুন তৈরি করছে সরকার। ক্ষমতায় থাকার জন্যই সরকার এসব করছে বলেও মন্তব্য করেন তিনি।

এম জি