গণতন্ত্র আর রাজতন্ত্রকে গুলিয়ে ফেলছেন মির্জা ফখরুল: কাদের

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৪-১২ ১৫:১৭:৪৩


আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছে। এ কারণে তিনি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা আর রাজতন্ত্রকে গুলিয়ে ফেলছেন।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নিজেদের অসহায়ত্ব ও পরাধীনতাকে জনগণের ওপর চাপিয়ে দিতে অপচেষ্টা চালাচ্ছে। গণদাবির পক্ষেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। বিএনপি ক্ষমতা দখলের পাঁয়তারায় এই ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে অপব্যবহার করেছে। সংবিধান ও আইন অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফেরার সুযোগ নেই।

এম জি