চট্টগ্রামে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৪

জেলা প্রতিনিধি আপডেট: ২০২৩-০৪-১৩ ১১:০৩:৪৬


চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে ৪ যাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার রায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক এসব তথ‌্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বোয়ালখালীর হাওলা দরবার শরীফ থেকে একটি বাস চট্টগ্রামের দিকে যাচ্ছিলো।  রাইখালী পুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার চার যাত্রী নিহত হন। আহত হন আরও দুই জন। নিহতদের মধ্যে তিন জন পুরুষ ও একজন নারী। তাৎক্ষণিক তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এম জি