বাস-পিকআপের সংঘর্ষে ২ চালক নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৪-১৬ ১৫:১৭:২০
দিনাজপুরের বিরামপুর উপজেলায় বাস ও পিকআপের সংঘর্ষে নাবিল পরিবহনের বাসের চালক ও পিকআপের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২১ যাত্রী।
রোববার (১৬ এপ্রিল) উপজেলার দিওড় বটতলী নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানা পুলিশের ওসি সুমন কুমার মহন্ত।
নিহতরা হলেন-বাসের চালক গোলাম রব্বানী (৩৮) ও পিকআপ চালক আজাদ হোসেন। আহতদের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, রোববার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল পরিবহন দিনাজপুর আসছিল। বিপরীত দিক ফুলবাড়ী থেকে সবজিবোঝাই একটি পিকআপ গোবিন্দগঞ্জ যাচ্ছিল। পথে দিওড় বটতলীর সামনে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে দুই গাড়ির চালক মারা যান। এ সময় আহত হয়েছেন ২১ জন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













