চরাঞ্চলে আরও ১ হাজার প্রাথমিক বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে: প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৪-২৭ ১৫:৫৮:০২


প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, চরাঞ্চলে নতুন করে আরও এক হাজার প্রাথমিক বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। এই অর্থবছরে ২০টি চরে নতুন করে বিদ্যালয় স্থাপনের কার্যক্রম শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) কুড়িগ্রামের ঐতিহ্যবাহী ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রামে ২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মশিউর রহমান, কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম প্রমুখ।

এম জি