আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করব: কাদের

সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৪-২৮ ১১:০৮:১৯


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করব। সবাইকে বলছি এই নির্বাচনে আসতে।

শুক্রবার (২৮ এপ্রিল) বনানী কবরস্থানে শহীদ শেখ জামালের জন্মদিন উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দিবে তাদের প্রতিহত করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, নির্বাচন হওয়া পর্যন্ত রাজপথে থাকবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ পাল্টাপাল্টি কোনো কর্মসূচি করে না। জনগণের জানমাল রক্ষায় কাজ করবে বলেও জানান তিনি।

যারা কথায় কথায় আগুন সন্ত্রাস করে, তাদের এই ষড়যন্ত্রের রাজনীতিকে প্রতিহত করতে হবে। সাম্প্রদায়িক ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

এম জি