রাস্তায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২৯
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৪-২৮ ১১:৪৭:৫৬
জয়পুরহাট সদর উপজেলার গতন শহর এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে আহত হয়েছেন ২৯ জন যাত্রী।
শুক্রবার (২৮ এপ্রিল) ভোর রাতে পাঁচবিবি-জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত যাত্রীদের সকলেই পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন এলাকার যাত্রী বলে জানা গেছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, বাসটি পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন এলাকার যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। পথে জয়পুরহাট সদর উপজেলার গতন শহর এলাকায় এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে গেলে ২৯ জন যাত্রী আহত হন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













