দেশে এখন নৈরাজ্য নাই, আছে আইনের শাসন: আইনমন্ত্রী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৪-২৯ ১৪:১৯:৩৫
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, দেশে এখন আইনের শাসন আছে, নৈরাজ্য নাই। কেউ বলতে পারবে না হত্যার বিচার হয় না। বিএনপি জিয়াউর রহমান হত্যার বিচার করতে পারে নাই। তারা কিভাবে আইনের শাসনের কথা বলে।
শনিবার (২৯ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামীলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের প্রশ্নের এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর দেয়া সংবিধানে বাংলাদেশ চলে। বিএনপি, স্বৈরাচার জাতীয় পার্টি সংবিধান নিয়ে ফুটবল খেলেছে। আর সেটা বন্ধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনও বাধা ছাড়াই বিএনপি কথা বলতে পারছে এটাই তো গণতন্ত্র। এখন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন।’ আাগমী নির্বাচনে কোন নির্দলীয় সরকার বা কেয়ারটেকার সরকার থাকবে না।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী। সাধারন সম্পাদক মো. তাকজিল খলিফা কাজলের সঞ্চালনায় হওয়া কর্মী সমাবেশে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














