সিরাজগঞ্জে বজ্রপাতে ২ কৃষক নিহত

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৪-২৯ ১৮:৪৬:৫৫


সিরাজগঞ্জের সদর উপজেলার বহুলী ইউনিয়নে বজ্রপাতে ২ কৃষক নিহত হয়েছেন। শনিবার (২৯ এপ্রিল) বিকেল সোয়া ৪টায় ওই ইউনিয়নের বাগডুমুর গ্রামে এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন, বাগডুমুর গ্রামের আব্দুল মজিদ শেখের ছেলে মো. সোলেমান শেখ ও একই গ্রামের নছিম খানের ছেলে আব্দুল মালেক। দুজনেই কৃষক ছিলেন।

সুমন কুমার দাস জানান, শনিবার বিকেলে মাঠে ধান কাটছিল সোলেমান শেখ ও মালেক। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা বাড়িতে ফিরছিল। পথিমধ্যে বজ্রপাতের কবলে পড়ে দুজন গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এম জি