বরযাত্রীবাহী ট্রলারডুবে নিখোঁজ ৪ জনের লাশ উদ্ধার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৪-৩০ ১৫:৫৮:২০
পটুয়াখালীর দশমিনায় বরযাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এই লাশ উদ্ধার শেষে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস।
রোববার (৩০ এপ্রিল) তেতুলিয়া নদীর পাতার চর এলাকা থেকে বর রাব্বি হাওলাদার (২২) ও তার মা সেলিনা বেগমের (৪১) মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া, সকাল সাড়ে দশটার দিকে বন্যাতলী এলাকা থেকে বরের শ্যালিকা মারুফা (৮) এবং দুপুর ১টার দিকে বরের ফুফাতো বোন খাদিজার (৭) মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের মনির হওলাদরের ছেলে রাব্বির সঙ্গে উত্তর শাহজালাল গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে সুমাইয়ার বিয়ে হয়। বিকাল চারটার দিকে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকে বরযাত্রীর ট্রলার আউলিয়াপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এ সময় তেতুলিয়া নদীর চর আপতি এলাকায় পৌঁছলে ঝড়ের কবলে পরে ২০ জন বরযাত্রীসহ ট্রলারটি ডুবে যায়।
দশমিনা থানার ওসি মেহেদী হাসান জানান, এ পর্যন্ত নিখোঁজ সকলের লাশ উদ্ধার সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের তরফ থেকে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













