সিরাজগঞ্জে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৫-০১ ১৯:৩১:১১
সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন।
সোমবার (১ মে) সন্ধ্যা পৌনে ৬টার দিকে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার রয়হাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রংপুর থেকে একটি অ্যাম্বুলেন্স ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে ঘুরকা জোড়া ব্রিজ এলাকায় বগুড়াগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন আরও দুইজন। এদের মধ্যে হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। গুরুতর আহত অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













