যুবলীগ নেতা হত্যায় ১৭ জনকে আসামি করে মামলা
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৩-০৫-০৩ ১৫:১৯:৪৪
কুমিল্লার দাউদকান্দিতে যুবলীগ নেতা জামাল হোসেন হত্যাকাণ্ডের ৩ দিনের মাথায় মামলা করা হয়েছে। মঙ্গলবার (২ মে) মধ্যরাতে দাউদকান্দি থানায় মামলা করেন নিহতের স্ত্রী পপি আক্তার। মামলায় নয়জনকে এজাহারনামীয় ও আটজন অজ্ঞাত আসামিসহ ১৭ জনকে আসামি করা হয়েছে।
দাউদকান্দি থানার ওসি আলমগীর ভূঞা জানান, মামলা হয়েছে। তবে তদন্তের স্বার্থে আসামিদের নাম বলা যাচ্ছে না। আসামিদের ধরতে অভিযান চলছে।
এর আগে, ৩০ এপ্রিল রাতে কুমিল্লার দাউদকান্দির গৌরিপুর বাজারে হত্যা করা হয় জেলার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেনকে। তিনজন বোরকা পরিহিত ব্যক্তি তাকে গুলি করে হত্যা করেন।
জামাল হোসেন তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ফজলুল হকের ছেলে। তিতাস উপজেলা বাড়ি হলেও তিনি ব্যবসা করতেন পাশের দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাজারে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













