আজ বাসায় ফিরবেন খালেদা জিয়া
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-০৪ ০৯:১৬:০৯
স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে আজ বাসায় ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার (৪ মে) বিকাল ৩টায় এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে গুলশানের বাস ভবন ফিরোজায় নেয়া হবে। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির চেয়াপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
তিনি জানান, আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গুলশানের বাস ভবন ফিরোজায় নেয়া হবে।
নানা শারীরিক জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত শনিবার (২৯ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা ভর্তি করার পরামর্শ দেন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














