ট্রেনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি আপডেট: ২০২৩-০৫-০৪ ১৪:৫৭:২১


দিনাজপুরের পার্বতীপুরের ফুলবাড়ি রেললাইনের কয়লাখনি-সংলগ্ন এলাকায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ মে) সকাল ১০টায় কয়লাখনি-সংলগ্ন রসুলপুর গ্রাম পারাপারের রেলগেটে এ ঘটনা ঘটে।

জিআরপি থানার ওসি মো. এ কে এম নুরুল ইসলাম জানান, রসুলপুর গ্রাম পারাপারের রেলগেটটি অরক্ষিত অবস্থায় রয়েছে। সেখানে বৃহস্পতিবার সকালে রেলক্রসিং পার হচ্ছিল একটি মোটরসাইকেল। এ সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হন।

তিনি আরও জানান, মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে। নিহত দুজনেই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

এম জি