সিরাজগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৫-০৫ ১৬:৩৭:৪৮
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পণ্যবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শুক্রবার (৫ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী আহসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান সরকার বলেন, ঘটনাটি একটু আগে জেনেছি। এখন ঘটনাস্থলে যাচ্ছি।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













