রুপগঞ্জে কয়েল কারখানায় অগ্নিকাণ্ড

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-০৬ ১১:০৯:১২


নারায়ণগঞ্জের রুপগঞ্জে একটি কয়েল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার তারাবো পৌরসভার মৈকুলি এলাকায় সানমুন কয়েল কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।

ডেমরা ফায়ার সার্ভিসের ইনচার্জ ওসমান গনি বলেন, কয়েল কারখানায় আগুনের খবর পেয়ে আমরা দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। কারখানার ভেতরে থাকা কয়েল হিট দেওয়ার রুম থেকে আগুনের সূত্রপাত ঘটে।

এনজে