বন্ধু রাষ্ট্র হিসেবে সকলেই সুষ্ঠু নির্বাচন চাচ্ছে: কাদের
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-০৭ ১৩:২৩:৫৩
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে জেতানোর নিশ্চয়তা দিতে পারবে এমন পক্ষপাতদুষ্ট তত্ত্বাবধায়ক সরকার দাবি করছে বিএনপি।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কোনো দেশের পক্ষ থেকে চাপ নেই। বন্ধু রাষ্ট্র হিসেবে সকলেই সুষ্ঠু নির্বাচন চাচ্ছে।
রোববার (৭ মে) বনানীর সেতু ভবনে আয়োজিত বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) বোর্ড সভায় এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার আসার পরদিন থেকে বাংলাদেশে ত্রাসের সঞ্চার করা হয়। আওয়ামী লীগের প্রার্থীদের ওপর হামলা চালানো হয়। তত্ত্বাবধায়ক সরকারের যে চরিত্র ও বৈশিষ্ট্য ছিল- সেটার সম্পূর্ণ বিরোধী অবস্থানের তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করা হয়েছিল।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আসলে ২০০১ সাল, ১/১১ এর মতো তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














