নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রাখতে চায় না আ.লীগ: মির্জা ফখরুল

সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৫-০৭ ১৫:০৬:০৯


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্র থাকবে কিনা তার পরীক্ষা হবে আগামী নির্বাচনে।

তিনি বলেন, কোনো নির্বাচনেই প্রতিদ্বন্দ্বী রাখতে চায় না আওয়ামী লীগ সরকার। নির্বাচনি ব্যবস্থাটাকেই ধংস করে ফেলেছে।

রোববার (৭ মে) ঠাকুরগাঁয়ে পৌর ও উপজেলা বিএনপির সম্মেলনে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ত্রাস সৃষ্টি করে আগামী নির্বাচনেও ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে আওয়ামী লীগ।

এম জি