বোমা বিস্ফোরণে বাগেরহাটে ছাত্রদল কর্মী নিহত
প্রকাশ: ২০১৬-০৫-১৬ ১৮:৪২:০১
বাগেরহাটের ফকিরহাটে বোমা বিস্ফোরণে ছাত্রদল কর্মী সুমন শেখ (২৫) নিহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলা সদরের আট্রাকি গ্রামের ঘোষের পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।
নিহত সুমন শেখ উপজেলা সদরের আট্রাকি গ্রামের আ. ছত্তার শেখের ছেলে। ফকিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













