রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, ৩ শিশু গুলিবিদ্ধ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৫-০৮ ১৬:২৬:০৪
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে ৩ রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ শিশুরা হলো- ওমর ফারুক (৬), জসিম (৭) ও কলিমুল্লা (১০)।
সোমবার (৮ মে) দুপুরে উখিয়া ১৯নং ক্যাম্পে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ শিশুদের উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নেয়া হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













