বেনাপোলে দুইদিন আমদানি-রপ্তানি বন্ধ
প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৫-০৮ ২১:২৮:৪৩
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেনাপোল বন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দর পরিদর্শনে আসছেন মঙ্গলবার (৯ মে)। সেখানে একাধিক কর্মসূচি ও স্থাপনা উদ্বোধন অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে।
তার নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সোমবার (৮ মে) ও মঙ্গলবার (৯ মে) বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে বন্দর সূত্রে জানা গেছে।
ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি শশাঙ্ক শেখর ভট্টাচার্য ও বেনাপোল স্থলবন্দরের পরিচালক আব্দুল জলিল জানান, আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টায় হেলিকপ্টারে করে ভারতের কালিয়ানি বিএসএফ ক্যাম্পে এসে নামবেন অমিত শাহ। তারপরে সড়কপথে আসবেন পেট্রাপোল বন্দরে। বন্দর ঘুরে দেখার পাশাপাশি পেট্রাপোল থানার নতুন ভবনের উদ্বোধন করবেন। ভবনটি তৈরি করে দিয়েছে ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। কার্গো গেটের উদ্বোধন শেষে একটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। দুপুর ২টার দিকে তিনি পেট্রাপোল বন্দর ছেড়ে কলকাতার উদ্দেশে রওনা দেবেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













