রিকশার ওপর কনেটইনার পড়ে নিহত ২
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৫-১০ ১৬:০৭:০৭
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার স্টিল মিল এলাকায় লরি থেকে কনেটইনার রিকশার ওপর পড়ে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।
বুধবার (১০ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ইপিজেড থানার ওসি আব্দুল করিম জানিয়েছেন, চট্টগ্রাম বন্দর থেকে লরিটি একটি কনটেইনার নিয়ে পতেঙ্গা ইয়ার্ডের দিকে যাচ্ছিল। এ সময় স্টিল মিল এলাকায় লরিটি হঠাৎ ব্রেক করলে কনটেইনার উল্টে রিকশার উপরে গিয়ে পড়ে। এতে রিকশায় থাকা দুই যাত্রীর একজন ঘটনাস্থলেই নিহত হন এবং রিকশাচালকসহ অপর যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপরজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর ক্রেন এনে কনটেইনারটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর বিমানবন্দর সড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ ছিল।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













