কলেজছাত্রীকে হত্যার ঘটনায় গৃহশিক্ষক গ্রেফতার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৫-১১ ১৪:১৫:৪৭
গাজীপুরে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা এবং নিহতের মা ও ২ বোনকে মারাত্মকভাবে জখম করার ঘটনায় প্রধান ও একমাত্র আসামি গৃহশিক্ষক মো. সাইদুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১১ মে) কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি জানান, গতরাতে টাঙ্গাইলের ভুয়াপুর থেকে আসামি সাইদুল ইসলামকে গ্রেফতার করে র্যাব-১। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ২০২০ সাল থেকে নিহত ছাত্রী, তার মা ও ছোট বোনকে আরবি পড়াতেন। তখন থেকে পরিবারটির সাথে সুসম্পর্ক তৈরি হয় সাইদুলের। এক পর্যায়ে ওই কলেজছাত্রীকে বিয়ে করার প্রস্তাব দেয় আসামি সাইদুল। পরিবার রাজি না হলে রাবেয়াকে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকেন তিনি। শুরু হয় হুমকি-ধমকি দেয়া।
তিনি আরও বলেন, কলেজছাত্রী ইতালিতে পড়তে যেতে চাইলে সাইদুল ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার পরিকল্পনা করে। নিহত রাবেয়া আক্তার গাজীপুরের দক্ষিণ সালনা এলাকার আবদুর রউফের মেয়ে। ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













