শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৫-১৫ ০৯:২৪:১০
ঘূর্ণিঝড় মোখার কারণে ২৫ ঘণ্টা বন্ধ থাকার পরে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
রোববার (১৪ মে) রাত ৯ টা ৫০ মিনিটে এ রুটে ফেরি পারাপার শুরু হয়। এর আগে ঘূর্ণিঝড় মোখার কারণে শনিবার রাত ৮ টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ফেরিঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মোখার কারণে দেওয়া ৮ ও ১০ নম্বর মহা বিপৎসংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সংকেত দেওয়ায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। প্রথম ফেরিটি ১৬ টি ট্রাক ও একটি বাসসহ ৩০ জন যাত্রী নিয়ে চাদঁপুর হরিনাঘাটের উদ্দেশ্যে রওনা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যেহেতু আবহাওয়া অফিস ৮ ও ১০ নম্বর মহা বিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলেছে, তাই বলা যায় এখন কোনো বিপদ সংকেত নেই। এজন্য এ রুটে ফেরি চলাচল শুরু করেছি।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













