আবারও ভোটারবিহীন নির্বাচনের দিকে পা বাড়াচ্ছে সরকার: রিজভী

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-১৮ ১৫:১৫:২৩


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই সরকারের মন্ত্রী এমপিরাও এখন সত্য কথা ফাঁস করতে শুরু করেছেন।

তিনি বলেন, আবারও ভোটারবিহীন নির্বাচনের দিকে পা বাড়াচ্ছে সরকার।

বৃহস্পতিবার (১৮ মে) নয়াপল্টন দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পদযাত্রা কর্মসূচি ঘোষণাকালে এ কথা বলেন রিজভী।

তবে রাজধানী ঢাকায় এবারের এ কর্মসূচি হবে না জানিয়ে রিজভী বলেন, শেখ হাসিনাকে এখন আর দেশে বিদেশে কেউ বিশ্বাস করে না। দেশের মতো বিদেশের প্রত্যেকেই মনে করেন শেখ হাসিনার অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

তিনি দাবি করেন, এখন কেবল দেশের জনগণ নয়, বিদেশিরাও জেনে গেছে যে, এই মাফিয়া সরকার মিথ্যা, প্রতারণা আর ভেল্কিবাজীর মাধ্যমে ভোটারবিহীন নির্বাচনের দিকে পা বাড়াচ্ছে। ক্ষমতা হারানোর ভয়ে শেখ হাসিনা খেই হারিয়ে ফেলছেন। রিজভী আহমেদ বলেন, শেখ হাসিনার কাছে গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার আর নিরাপদ নয়।

এম জি