ঘূর্ণিঝড়ে মানুষের পাশে দাঁড়ায়নি বিএনপি: তথ্যমন্ত্রী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-১৮ ১৬:১৫:৩৪
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ঘূর্ণিঝড় মোখার মতোই বিএনপির আন্দোলন পাশ কাটিয়ে যাচ্ছে সরকার। বলেন, একটি প্রাকৃতিক দুর্যোগ-ঘূর্ণিঝড় নিয়ে মানুষ যখন চিন্তিত ছিল, তখন বিএনপি মানুষের পাশে দাঁড়ায়নি। দলটি মানুষের পাশে না দাঁড়িয়ে এই দুর্যোগকে রাজনীতিকরণ করেছে।
বৃহস্পতিবার (১৮ মে) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।
এ সময় কূটনীতিকদের নিরাপত্তা ইস্যুতে তথ্যমন্ত্রী বলেন, দেশে জঙ্গি তৎপরতা বেড়ে যাওয়ায় কিছু কূটনীতিকদের বাড়তি নিরাপত্তার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তবে এখন যেহেতু জঙ্গি তৎপরতা নেই, তাই বাড়তি নিরাপত্তারও প্রয়োজন নাই। এজন্য সরকার অতিরিক্ত পুলিশ প্রটেকশন উঠিয়ে নিয়েছে। কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা প্রত্যাহারের ফলে কূটনৈতিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও জানান ড. হাছান মাহমুদ।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














