১৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৫-২০ ২১:৩৫:৪৩
প্রায় ১৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু হয়েছে। ভানুগাছ রেল স্টেশন মাস্টার কবির আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার রাত ৭টা ৪০ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়। সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে এসেছে।
এর আগে ভোর ৫টার দিকে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। এর ফলে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পর ঢাকা-সিলেটগামী কালনী ও জয়ন্তিকা এক্সপ্রেসসহ ৪টি ট্রেনের যাত্রা বাতিল করে রেলওয়ে কর্তৃপক্ষ।
দুর্ঘটনার কারণ তদন্তে রেল বিভাগের পক্ষ থেকে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়। রেলওয়ে বিভাগের পরিবহন কর্মকর্তা খায়রুল কবিরকে কমিটির আহবায়ক করা হয়।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













