তিন দিনের ব্যবধানে গলায় ফাঁস নিলেন আরও এক রুয়েট ছাত্র
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-২১ ১০:৩৬:১০
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তিন দিনের ব্যবধানে আরও এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (২০ মে) রাতে নগরীর সাধুর মোড় এলাকার রহিম লজ ছাত্রাবাসের নিজ রুমে তিনি গলায় ফাঁস দেন বলে জানা গেছে। সামিউর রহমান ওই ছাত্র বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ১৭ সিরিজের ছিলেন।
রুয়েট ছাত্রকল্যাণে দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন ।
এর আগে বুধবার (১৭ মে) দুপুরে লেফটেন্যান্ট সেলিম হলের নিজ রুমে আত্মহত্যা করেন মেকানিক্যাল বিভাগের ১৮ সিরিজের চতুর্থ বর্ষের তানভীর ফাহাদ রুমি নামে এক ছাত্র।
বিস্তারিত আসছে…
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













